Tuesday , 30 November 2021 | [bangla_date]

নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

পীরগঞ্জ প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে ৩জন নিহত ও ৫জন আহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জন গ্রামবাসির নামে মামলা করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পীরগঞ্জ থানার এসআই আবু হামিদ মন্ডল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ নিয়ে পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামে পুলিশি আতংক বিরাজ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বিদ্যুৎ কুমার চৌধূরী (ওসি তদনÍ) জানান তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
উল্লেখ্য,রবিবার রাতে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল প্রদানকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনির গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

বীরগঞ্জে বলরামপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমি ভবনের উদ্বোধন

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক কর্মশালা

আটোয়ারীতে ব্যাপক ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ! প্রতিরোধে ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত

পীরগঞ্জে সয়ন ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার,নগদ টাকা চুরি

যৌন হয়রানির অভিযোগ দুই শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা

জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা নিরসনে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত