Tuesday , 23 November 2021 | [bangla_date]

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২২ নভেম্বর) ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে স্বপন কুমার রায় (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত স্বপন রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাস কুমার রায়ের ছেলে। স্বপন নেকমরদ কারিগরি কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, রবিবার (২১ নভেম্বর) স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই ভেবে ওইদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ওইদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে সে নিজ ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে স্বপন ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে নেয়।

বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ স্হানীয় ডাক্তারের নিকট নিয়ে যায়। অবস্হার কোন উন্নতি না হওয়ায় পরে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামুলে বাই সাইকেল বিতরণ

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

বীরগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠানে সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটের পথসভায় সারজিস আলম যে ভালো কাজ করে তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিন

দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা