Monday , 8 November 2021 | [bangla_date]

পীরগঞ্জে ফেন্সিডিল সহ যুবক আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানা নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পৗর শহরের জগথা স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে মাদক সহ তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌর শহরের জগথা স্টেশনপাড়ার মাসুদ রানার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও