Tuesday , 23 November 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ল ৮ দিনমুজুরের ১৯টি ঘর

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ে গেছে ৮ টি দিন-মুজুর পরিবারের ১৯টি ঘর। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ভোমরাদহ গাজীপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস টিম লিডার রফিকুজ্জামান জানান, ঐ গ্রামের মকবুল হোসেনের বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ৬টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরো ২টি বাড়ি। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সবাই দিন মুজুর। এতে ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা, ২টি কম্বল ও ১০কেজি করে চাল সহায়তা প্রদান করা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ -হুইপ ইকবালুর রহিম এমপি

বালিয়াডাঙ্গী ভানোর ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বীরগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, আহত -১

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

৬ মাস পর এবার এলো হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ

চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় পর্ব বিলম্বিত–সন্ত্রাসবাদের হুমকিতে চীন পাকিস্তানের প্রতি হতাশ

দিনাজপুরে হেরোইন বহনকালে আটক মাদক ব্যবসায়ী