Saturday , 6 November 2021 | [bangla_date]

পীরগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধি
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সমবায় কর্মকর্তা আহম্মেদ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কালবের সভাপতি ফারুক হোসেন, সমবায় সংগঠক ওয়াশ করোনী, দর্শন চন্দ্র রায়, সুমারজান বেগম প্রমুখ। পরে ৬ টি সফল সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা তথ্য অফিস দিনাজপুরের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক ও বিশেষ সংগীতানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ১৩ বস্তা চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছেন নির্বাহী কর্মকর্তা

দিনাজপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে অধিকার ভিত্তিক পদ্ধতির উপর সক্ষমতা বৃদ্ধি’র কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

দিনাজপুরে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদা করার মেশিন

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ