Tuesday , 30 November 2021 | [bangla_date]

পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও বøাকমেইল করে হত্যার প্ররোচনার অভিযোগে মিরাজ হাসান নামে এক বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার পীরগঞ্জ – ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের পাশে লোহাগাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত নুসরাত জাহান পায়েলের বাবা নূর ইসলাম, সহপাঠি বিথী আক্তার, বর্ষা আক্তার, আদ্রিতা সহ অন্যরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বখাটে মিরাজ প্রায় সময় নুসরাত জাহান পায়েলকে উত্যক্ত করতো, মারমিট করতো, বøাকমেইল করে আপত্তিকর ছবি ও ভিডিও ইনটারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিত। এব্যাপারে স্থানীয় ভাবে সালিশ মিংসাও বসে। বক্তারা আরো বলেন ওই বখাটেকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
পায়েলের বাবা নূর ইসলাম বলেন, ওই বখাটে মিরাজ প্রায় সময় আমার মেয়েকে উত্যক্ত করতো, তিনি তার মেয়ের হত্যার প্ররোচনাকারী মিরাজকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান পায়েল ওই বখাটের অপমান সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আতœহত্যা করে। মৃত্যুর আগে তার হাতের লেখা চিঠিতে এ সব কথা লিখে রাখে ওই ছাত্রী এবং তার সহপাঠিদের কাছে বিষয়টি শেয়ার করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান বিষয়টি নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নিজের শরীরে আগুন দিয়ে অগ্নিদগ্ধ রত্না রাণী মারা গেছে

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩১ জন অসহায় মানুষকে এমপির বিশেষ বরাদ্ধ প্রদান

বীরগঞ্জে ঢিলাঢালা লকডাউন

দিনাজপুর কে মাদকমুক্ত ও বড়মাঠকে অবমুক্ত করতে সব রকম চেষ্টা চালানো হবে-সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

পুলিশ কর্মকর্তা কাইয়ুমের উদ্যোগে খানসামায় ৫৫০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মপরিকল্পনা তৈরী কর্মশালায় ওসি কোতয়ালী শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে

দিনাজপুরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আদিবাসীদের অধিকার ও আগামী পথ নির্দেশ শীর্ষক আলোচনা ও ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন