Wednesday , 24 November 2021 | [bangla_date]

পীরগঞ্জে হেরোয়িন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হেরোয়িন ও
ইয়াবা ট্যাবলেট সহ মিলন হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল
১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী
উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের আব্দুস সোবহানের
ছেলে।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিলনের বাড়িতে অভিযান
চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম
হেরোয়িন ও হেরোয়িন মাপার যন্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯শ ৫০
টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

পল্লীশ্রী ও বিএনপিএস’র যৌথ উদ্যোগে কর্মশালা

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!

বীরগঞ্জে ধর্মীয় আচার ও আনন্দের মধ্যে বড়দিন উদযাপন

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সুপারিশের প্রেক্ষিতে বিল বন্ধ “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের” শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

বৈকালীর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা

রাণীশংকৈলে জাতীয় কৃষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

হরিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত