Tuesday , 16 November 2021 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ নকআউট ‘শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট’ এর দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলা বিভাগ ও একাদশ বিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় একাদশ বিজ্ঞান বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে। একাদশ বিজ্ঞান বিভাগের পক্ষে জয়সূচক গোলটি করে তানভির হাসান। একই দিনে হিসাব বিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস বিভাগের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলাটিও ১-০ গোলে সম্পন্ন হয়। এতে ইসলামের ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করে তারেক হোসেন।
উল্লেখ্য সোমবার পীরগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল আন্তঃবিভাগ নকআউট ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল বারী মির্জা, ইংরেজী বিভাগের প্রফেসর রফিকুল আলম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক বদরুল হুদা ও ক্রীড়া কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক একরামুল হক,সহকারি অধ্যাপক আবুবক্কর সিদ্দীক প্রমূখ। উদ্বোধনী খেলায় একাদশ মানবিক বিভাগের খেলোয়ার তারেক হেসেন জয়সূচক গোল করে ইংরেজী বিভাগকে ১-০ গোলে পরাজিত করে। এছাড়াও এ টুর্ণামেন্টে অর্থনীতি বিভাগ ও উদ্ভিদ বিদ্যা বিভাগ, একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ ও রোভার স্কাউট দল, ডিগ্রি পাশ কোর্স ও ব্যবস্থাপনা বিভাগ এবং প্রাণি বিদ্যা বিভাগ ও বিএনসিসি একাদশ অংশ নিবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যেতে পারবেন

পীরগঞ্জে আদিবাসীদের সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময়

সংখ্যালঘুর উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাবান্ধায় স্থলবন্দরে সকালে লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি, দুপুরে সমঝোতা

কাহারোলে বন বিভাগের রেঞ্চ অফিস ও কোয়াটারগুলো জরাজ্জ্বীর্ণ।। যে কোনো সময় ঘটতে পারে দূঘটনা

পীরগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত