Saturday , 20 November 2021 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ নকআউট ‘শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট’ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শনিবার একাদশ মানবিক বিভাগ অর্থনীতি বিভাগকে ১-০ গোলে পরাজিত করে। একই দিনে দ্বিতীয় খেলায় রোভার স্কাউটকে ১-০ গোলে পরাজিত করে কলেজ ছাত্রাবাস দল বিজয়ী হয়।
উল্লেখ্য সোমবার পীরগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল আন্তঃবিভাগ নকআউট ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল বারী মির্জা, ইংরেজী বিভাগের প্রফেসর রফিকুল আলম, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক বদরুল হুদা ও ক্রীড়া কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক একরামুল হক প্রমূখ। খেলার ধারা বর্ণনায় ছিলেন কলেজের কৃষি বিভাগের সহকারি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। উদ্বোধনী খেলায় একাদশ মানবিক বিভাগের খেলোয়ার তারেক হেসেন জয়সূচক গোল করে ইংরেজী বিভাগকে ১-০ গোলে পরাজিত করে। শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট’ এর দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলা বিভাগ ও একাদশ বিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় একাদশ বিজ্ঞান বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে। একাদশ বিজ্ঞান বিভাগের পক্ষে জয়সূচক গোলটি করে তানভির হাসান। একই দিনে হিসাব বিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস বিভাগের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলাটিও ১-০ গোলে সম্পন্ন হয়। এতে ইসলামের ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করে তারেক হোসেন। তৃতীয় দিন বুধবার অর্থনীতি বিভাগ ও উদ্ভিদ বিদ্যা বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় অর্থনীতি বিভাগ ২-০ গোলে জয় লাভ করে। অর্থনীতি বিভাগের পক্ষে জয়সূচক গোল করে জিয়া ও শান্ত। একই দিনে একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ ও রোভার স্কাউট দলের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলাটিও ২-১ গোলে সম্পন্ন হয়। এতে একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ একটি আত্মঘাতি গোলে পরাজিত হয়। প্রথম রাউন্ডের শেষ দিন বৃহস্পতিবার ডিগ্রি পাশ কোর্স ও বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে জয় লাভ করে। একই দিনে প্রাণি বিদ্যা বিভাগ ও বিএনসিসি একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় বিএনসিসি ৫-১ গোলে প্রাণি বিদ্যা বিভাগকে পরাজিত করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৭৬ রানে হারল ভারত

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হরিপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আলোচনা সভা

রানীশংকৈলে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ