Saturday , 13 November 2021 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে অভুতপুর্ণ বিপ্লব সাধন করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষি ক্ষেত্রে এক অভুতপুর্ণ বিপ্লব সাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবসময় কৃষকদের কথা চিন্তা করেন। যা বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন চিন্তা করে নাই। তাই কৃষি ক্ষেত্রে গবেষণার জন্য ৯ হাজার কোটি টাকা ভুর্তকি দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সুস্থ থাকলে কৃষক বাঁচবে। আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যেমন কৃষকবান্ধব হয়ে কৃষকদের জন্য কাজ করছেন তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। শনিবার (১৩ নভেম্বর ২০২১) দুপুরে বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, ভূট্টা, পেয়াজ ও সূর্যমূখী ফসলের উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

রাণীশংকৈলে আসাদুল হত্যায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হরিপুর সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বলদিয়া পাড়ায় ক্রয়কৃত নিস্কন্টক জমিতে আমের বাগান করল পারুল বেগম

সিডিএ’র বিদ্রোহী ভূমিহীন জনসমিতির মাসিক সভা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর