Thursday , 25 November 2021 | [bangla_date]

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

বুধবার (২৪ নভেম্বর) রাতে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন। একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবেও অভিহিত করেছেন।

এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেওয়া হলো।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণের সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় দেওয়ার সুপারিশ করেছিল।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসংঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ের দোলন কে দুদকের পিপি নিযুক্ত করায় অভিনন্দন অব্যাহত

দিনাজপুরে অটোবাইক উল্টে যাত্রী ও অটোবাইক চাপায় নিহত-২

পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ‌ সভা ও র্্যলী

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বোচাগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন

ঠাকুরগাঁও ইতিহাস সম্মিলনীর আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের শহীদ রাহুল স্মরণে হাবিপ্রবিতে শোক ও আলোচনা সভা

আটোয়ারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ