Friday , 12 November 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর খাদে পড়ে কিশোরের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে পড়ে দুলাল চন্দ্র রায় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরবেলা বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুলাল চন্দ্র রায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া মালিপাড়া গ্রামের হরজীবন সিংহের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরবেলা ট্রাক্টর মেরামত শেষে সেটি চালিয়ে দেখার জন্য বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও পেট্রলপাম্প এলাকায় যায় দুলাল। গাড়ি ঘুরিয়ে গ্যারেজে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বলেন, ‘কিশোর দুলাল স্থানীয় একটি গ্যারেজে গাড়ি মেরামত কাজ শিখছিল। কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীদের উন্নয়নে কাজ করে যাব –রানীশংকৈলে আনারকলি

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আ-গুনে মুরগিসহ খামার পু-ড়ে ছা-ই

দিনাজপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত

উপমহাদেশের বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ– অধ্যাপককের ছাত্রী সঙ্গে কেলেঙ্কারির কারণে সাময়িক দরখাস্ত

দিনাজপুরের কাহারোলে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে ——-দিনাজপুরে ড. বদিউল আলম মজুমদার