Thursday , 25 November 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কর্মী-সমর্থকদের দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়ল হাট ও বালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নৌকা প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীদের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা একে অপরে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘মোড়লহাটের পাশে নৌকা প্রতীকের প্রার্থীর বাড়ির পাশ দিয়ে আমার ভাতিজা মাহাবুব আলম ও ভাতিজা আপেল আলী গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আহত দুজনকে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসা দিয়ে গতকাল বুধবার সকালে বাড়িতে নিয়ে এসেছি।’

মাহাবুব আরও বলেন, ‘ভোটারেরা আমাকেই ভোট দিবেন জানতে পেরে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এর আগেও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে তাঁরা।’

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞা বলেন, ‘বালিয়া বাজার ও মোড়লহাটে দুটি নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের কর্মী-সমর্থকেরা।’

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক বাশার বলেন, এ পর্যন্ত কোনো প্রার্থীই থানায় লিখিতভাবে কোনো অভিযোগ জমা দেয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ডে সয়লাব

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস  এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর শোক প্রকাশ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর শোক প্রকাশ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

দিনাজপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্থ

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে  চিকিৎসকের আত্মহত্যা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে চিকিৎসকের আত্মহত্যা

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে উদ্বোধনকালে এমপি গোপাল ‘মনুষত্ব ও মানবতাকে বাদ দিয়ে কোন ধর্ম হতে পারে না’

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল