Saturday , 20 November 2021 | [bangla_date]

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে এক দিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। এই তেলের দর সাড়ে ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নেমে এসেছে। যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম।

শনিবার অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের চেয়ে ২ ডলার ৭৩ সেন্ট বা ৩ দশমিক ৪৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৬৮ সেন্টে বিক্রি হয়েছে। আর ব্রেন্ট ক্রুড তেলের দাম একই হারে কমে ৭৮ ডলার ৪৬ সেন্টে বিক্রি হয়েছে। খবর রয়টার্সের।

জানা যায়, যুক্তরাষ্ট্র ও চীন তাদের সংরক্ষিত তেল বাজারে ছাড়ছে। আর তাই বিশ্ববাজারে পণ্যটির দামে পতন শুরু হয়েছে। আকস্মিক তেলের দামের এই পতন সবাইকে অবাক করে দিয়েছে। কমার কারণ নিয়েও বিশ্লেষণ চলছে।

রয়টার্স জানিয়েছে, এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধ চীন রেখেছে বলেই। বাইডেন প্রশাসন তার মিত্রদের কাছে অনুরোধ করেছিল যাতে দেশগুলো তাদের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছেড়ে দেয়। আর সবাইকে অবাক করে দিয়ে চীন এ কাজটিই করেছে।

যুক্তরাষ্ট্র-চীন অনেক দিন ধরেই বাণিজ্যযুদ্ধে লিপ্ত। কোভিড-১৯-এর সংক্রমণ ও ট্রাম্পের পরাজয় সেই বাণিজ্যযুদ্ধ কিছুটা কমিয়ে রাখলেও একেবারেই শেষ হয়ে যায়নি।

চীন যে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ রাখবে তা অনেকেই আশা করেননি, তবে চীনের এই সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করেছে; কমছে তেলের দর।

২০২০ সালের ডিসেম্বর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনাভাইরাস মহামারির মধ্যেও টানা বেড়েছে তেলের দাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তা আরও ঊর্ধ্বমুখী হয়। ২৭ অক্টোবর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়ে ৮৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। এরপর থেকেই তা কমতে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাl)

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রফিকুল ইসলাম পরিষদের নির্বাচনী প্রচারণা

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি : বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলোচিত মিলি হত্যাকাণ্ডে ছেলে রাহুল তিনদিনের রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

দিনাজপুরে আমরা একাত্তর সংগঠনের মানববন্ধনে বক্তারা জাতিসংঘকে অনতিবিলম্বে ১৯৭১ এ বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃত দিতে হবে

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ