Tuesday , 2 November 2021 | [bangla_date]

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ , বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত সম্মানিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আসিফ হোসেন বাবু।তিনি বলেন বিশ্বের ইতিহাসে আমরাই সেরা, আমাদের হাত দিয়ে তৈরি করা আগ্রার তাজমহল, চীনের প্রাচী, মিশরের পিরামিড, আমরাই নির্মাণ শ্রমিক। তিনি আরও বলেন যারা আমাকে নির্বাচিত করেছেন, সেসব শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।৩১ অক্টোবর ২০২১ ইং রোজ রবিবার সন্ধ্যায় ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই শপথ বাক্য পাঠ করান ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী গনমানুষের নেতা সমাজ সেবক জনাব মোঃ রেজাওয়ানুল ইসলাম রিজু বলেন ‘ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন খুবই সু সংগঠিত সংগঠন। তিনি নব নির্বাচিত এই কমিটির সাফল্য কামনা করেন। এসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন, সহ- সভাপতি মোঃ আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রহুল আমিন, অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। এসময় কমিটির অন্যান্য বিজয়ী সদস্যবৃন্দ, শ্রমিক,সাংবাদিক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ডে সয়লাব

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে চিনিকলের এমডিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

দেশে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ ও ভূমিহীণদের মাঝে দলিল হস্তান্তর

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি

তেতুলিয়ায় ডাহুক  নদী থেকে  অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

তেতুলিয়ায় ডাহুক নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে চুরি হওয়া অটোরিকসাসহ পেশাদার চোর বেলালকে গ্রেফতার করেছে পুলিশ

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী