Thursday , 18 November 2021 | [bangla_date]

বীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর কন্যাশিশুর লাশ উদ্ধার, আটক-২

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় শিশুকন্যা নুসরাত (৬) এর লাশ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এঘটনায় শিশুকন্যার চাচা-চাচীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শিশুকন্যা নুসরাত উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে মোঃ মিলন রহমানের কন্যা। মিলন রহমান সিরাজগঞ্জে র‍্যাব-১২ তে নিয়োজিত ছিলেন। গত ১৬ নভেম্বর দুপুর হতে অনেক খোঁজাখুজির পর নুসরাতকে পাওয়া না গেলে রাতেই শিশুটির চাচা নজরুল ইসলাম বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং- ৮০২। অতঃপর ১৮ নভেম্বর বেলা আনুমানিক ১২ টায় বাড়ির পাশ্ববর্তী একটি ঢাকনা লাগানো লেট্রিনের সেফটি টেংকি থেকে এলাকাবাসী নুসরাতের লাশ উদ্ধার করলে ঘটনাস্থলে গিয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এব্যাপারে সন্দেহ মূলক ভাবে নিহত শিশুর চাচা সফের আলীর ছেলে সালাম ও তার স্ত্রী মৌসুমি কে প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। শিশু নুসরাতের এহেন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

বিরল উপজেলা পরিষদ নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী,কর্মী ও সমর্থকেরা

ইউক্যালিপটাস ও আকাশমণি দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পঞ্চগড়ে বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা

রাণীশংকৈলে নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

দেশের রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান