Tuesday , 2 November 2021 | [bangla_date]

বীরগঞ্জে লাউ ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সিকান্দার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। সিকান্দার আলী (৪৮) উপজেলা নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ তাঁরা মিয়ার ছেলে। এঘটনায় ২ নভেম্বর সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন,নিজপাড়া বিট পুলিশিং এসআই নাজমুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। সরজমিনে গেলে মৃতের ছোট ভাই আব্দুর রহিম জানান,তার ভাই ভোরে ফজর নামাজ আদায় করে বাড়ীর পাশ্ববর্তী লাউ ক্ষেত পরিচর্যা কাজে নিয়োজিত ছিলেন। বেলা উঠার পর সিকান্দার আলী বাড়ীতে ফিরে না আসলে রহিম এবং রমজানসহ কয়েকজন গিয়ে দেখে সিকান্দারের গলায় লাইলন রশি পেচানো অবস্থায় দেখে পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন,মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ২০২১ শিক্ষা বর্ষে ভর্তি জন্য লটারী অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

পীরগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য অপরিহার্য: প্রধানমন্ত্রী

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারন সভা ও নতুন কমিটি গঠন

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

নিজপাড়া -১ প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি,ভয়াবহ অগ্নিকান্ড