Wednesday , 3 November 2021 | [bangla_date]

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৮ নেতাকে বহিস্কার

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে।
অাজ ২ নভেম্বর মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃংখলা ভঙ্গ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশগ্রহন করায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ১নং নাফানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, ৫নং ছাতইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬নং রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, ৬নং রনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল হক, ৪নং আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মাহফুজুর রহমান ও মোঃ রফিকুল ইসলামকে আওয়ামীলীগের সকল প্রকার পদ পদবী হতে বহিস্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারন সম্পাদক মোঃ আফছার আলী স্বাক্ষরিত বহিস্কার পত্রে বলা হয় আজ হতে বহিস্কৃতদের সাথে আওয়ামীলীগের কোন রকম সম্পর্ক নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা বাড়িয়ে দিতে হবে —–বিচারপতি এম. ইনায়েতুর রহিম

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নবরূপীর বর্ষবরণ ও পান্তা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার

ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক  স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার

বাফুফে অনূর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল ট্যালেন্টহান্ট দিনাজপুরের নারী ফুটবলার দোলা-তিথির সুযোগ

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

বোচাগঞ্জে আমন ধান ক্রয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন