Monday , 8 November 2021 | [bangla_date]

বোচাগঞ্জে ইএসডিওর আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জে ইকো সোশ্যাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস/ইপার এর সহযোগীতায় বোচাগঞ্জ উপজেলায় বসবাসরত দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সোমবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সদস্যগণ তাদের জীবনমান বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন।
এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর ইসলাম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোলায়মান শাহীন, মোঃ রাসেল ইসলাম, ইএসডিও বোচাগঞ্জ ম্যানেজার অরুন কুমার শীল প্রমুখ বক্তব্য রাখেন।
সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে কোন সমস্যায় তাদের পাশে আছেন এবং থাকবেন বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদেশী সুস্বাদু আপেল চাষের সফলতা দিনাজপুরে, দেখাচ্ছে আগামী দিনের সোনালী স্বপ্ন

বিএসডিএ’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

চিরিরবন্দরে টমেটোর বাম্পার ফলন, লাভবান চাষি

হরিপুরে গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই

বৈকালীর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা

দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাংবাদিকদের সচেতনতা মূলক সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

শীতকালীন সবজির চাষে সফল বীরগঞ্জের কৃষি উদ্যোক্তারা

টিকার নিবন্ধন করেও যারা মেসেজ পাচ্ছেন না, তাদের কী হবে?