Thursday , 18 November 2021 | [bangla_date]

বোচাগঞ্জে ইএসডিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস/ইপার এর সহযোগীতায় বোচাগঞ্জ উপজেলায় বসবাসরত দলিত ও আদিবাসীদের সহায়তা প্রদানের লক্ষে দিনাজপুর জেলা এ্যাডভোকেসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাব মিলানয়াতনে ইএসডিও বোচাগঞ্জ উপজেলা শাখা ম্যানেজার অরুন চন্দ্র শীলের সঞ্চলনায় ও দলিত উন্নয়ন ফোরামের সভাপতি ইলিয়াস হেমব্রম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা এ্যাডভোকেসী সভাপতি মোঃ আজহারুল আজাদ জুয়েল। এসময় আরো বক্তব্য রাখেন জেলা এ্যাডভোকেসীর সহ সভাপতি এ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, সাধারণ সম্পাদক আলবিনুম টুডু, শিউলী বাড়া, প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক কর্মি মোঃ মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। নেতৃবৃন্দ আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে কোন সমস্যায় তাদের পাশে আছেন এবং থাকবেন বলে বক্তব্য রাখেন। এবং মতবিনিময় সভায় উপস্থিত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সদস্যগণ তাদের জীবনমান বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু