Wednesday , 17 November 2021 | [bangla_date]

মিয়ানমারের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নিজ দেশে মার্কিন সাংবাদিক

মিয়ানমারের সামরিক কারাগার থেকে ছাড়া পেয়ে নিউ ইয়র্কে পৌঁছেছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার। স্থানীয় সময় মঙ্গলবার জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিক ফেন্সটার বলেন, ‘বন্দিদশা থেকে মুক্তি পাওয়ায় এখন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবো। এরপর মিয়ানমারের অন্যসব বন্দিদের দিকে মনোনিবেশ করবো। এর মানে শুধু সাংবাদিক নয়, দেশটির জান্তার কারাগারে বন্দী চিকিৎসক, শিক্ষক, দেশটির নাগরিকসহ যারা আছেন’।

এর আগে, শুক্রবার মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু এর তিনদিনের মাথায় কোনও কারণ না দেখিয়ে তাকে মুক্তি দেয় ক্ষমতাসীন সামরিক সরকার।

৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দরে তাকে আটক করে জান্তা সরকার। তার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা সমাপ্ত

কাহারোলে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি গোপাল

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

কেয়ার নার্সিং কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ ।

খানসামার ট্যালেন্ট সার্চ স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বালিয়াডাঙ্গীতে ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন !