Monday , 22 November 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ইএসডিও’র করোনাভাইরাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজন ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র” সহযোগিতায় কোভিট-১৯ এর ভ্যাকসিনেশনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২নভেম্বর) সকালে কাতিহার বাজারে মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় এ ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্রনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, গেস্ট অব অনার হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মুনইম আপেল মেডিক্যাল অফিসার রাণীশংকৈল,
ইএসডিও’র রাণীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল আলম
আনারুল ইসলাম সভাপতি আ’লীগ বাচোর প্রমূখ।

এসময় এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধনী দিনে বাঁচোর ইউনিয়নে কোভিট-১৯ ভ্যাক্সিনেশন শতাধিক জনের রেজিস্ট্রেশন এর আওতায় নিয়ে আসা হয়েছে। নিবন্ধিত পুরো ইউনিয়নের জনগণের মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হবে।পর্যায়ক্রমে বাঁচোর ইউনিয়নে নিজ অফিস থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। গণ টিকাদান কর্মসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বালিয়াডাঙ্গীতে আল আমিন হোটেলে মরা মুরগি রান্না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

বিরলে কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাঁবু জলসা

দিনাজপুরে উত্তেজক সিরাপ, নকল বিড়ি ও কীটনাশক জব্দ করে ধ্বংশ এবং জরিমানা আদায়

পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে রিক্সা-ভ্যান প্রদান

ঠাকুরগাঁওয়ে কারখানার বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে