Saturday , 6 November 2021 | [bangla_date]

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুকুল রানা শনিবার পাটগাঁও পুরাতন সেন্টার সংলগ্ন ট্রাকের সাথে ধাক্কা লেগে সন্ধ্যা ৭টায় ঘটনা স্থলে নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘষে পুরাতন সেন্টার নামক স্থানে কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পুত্র মুকুল রানা (৪২) সড়ক দূঘটনায় নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিহত মুকুল রানা ও তার মোটর সাইকেল টি উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে, বিভিন্ন থানায় সংবাদ দেওয়া হয়েছে। এরিপোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি।
মুকুল রানার এ দুর্ঘটনার সংবাদ শুনে গভীর ভাবে শোক প্রকাশ করেন- উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন , সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম ও কোচল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আকতার প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট তৃতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আলুর কেজি ১০ টাকা , লোকসানে চাষিরা !

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় , থানায় মামলা, তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তাতে ২ ঘন্টার পুলিশের অভিযানে রাস্তা ফাঁকা

রাণীশংকৈল সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন হরিপুর উপজেলা ছাত্রলীগ

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

বোচাগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী