Monday , 15 November 2021 | [bangla_date]

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক -ভারতীয় হাইকমিশনার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোন শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোন অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাইনা।তিনি আরও বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই তাহলে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোনো হত্যাকান্ড অথবা আহতের ঘটনায় উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল তা কখনোই ভুলে যাবার নয়। যতই ষড়যন্ত্র করা হোক- ভারত-বাংলাদেশের যে রক্তের বন্ধন তা কখনোই বিচ্ছিন্ন হবে না। ১৫ নভেম্বর সোমবার দুপুরে কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে উল্লেখিত বক্তব্য শেষে অতি দরিদ্র পরিবারের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ কালে অনুষ্ঠানে প্রধান অতিথি বিক্রম কুমার দোরাইস্বামী সহ উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলা নির্বাহী মনিরুল হাসান, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী, বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বিশিষ্ট গুনীজন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। এরপরে বীরগঞ্জ উপজেলার ডায়াবেটিস ফুট এন্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ না হওয়ায় দিনাজপুরে ২৯৬টি চালকল মিলের নিবন্ধন বাতিল

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ‘পার্পেল’র শো-রুমের উদ্বোধন

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

বীরগঞ্জে নিষিদ্ধ ৪০০ পিচ সিনটাসহ আটক -২

হরিপুরে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৪ বছর পর এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

হরিপুরে আগুনে পুড়ল দিনমজুর কাইয়ুমের স্বপ্ন