Tuesday , 30 November 2021 | [bangla_date]

সেতাবগঞ্জ খাদ্য গুদামে আমন চাউল ক্রয়ের উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি খাদ্য গুদামে আমন চাউল ত্রয় -২০২১-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
অাজ ২৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় সরকারি খাদ্য গুদামে আমন চাউল ক্রয়ের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি মোঃ ফরহাদ মতিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলতাফুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লা, মোঃ দেরোয়ার হোসেন, উপজেরা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম, খাদ্য কর্মকর্তা দিব্যেন্দু নাথ, উপ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াদ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সবাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবার ৪০ টাকা প্রতি কেজি দরে ৯ হাজার ১ শত ১০ মেঃ টন আমন চাউল ক্রয় করবে সেতাবগঞ্জ সরকারি খাদ্য গুদাম। বোচাগঞ্জ উপজেলার ৩৫টি অেেটা রাইস মিল ও ২শত ৩৪টি হাসকিং মিল উক্ত চাউল সরবরাহ করার লক্ষে সেতাবগঞ্জ সরকারি খাদ্য গুদামের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ১০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক -১৩ জন

৭ম মৃত্যুবার্ষিকীতে হাজারো মানুষের ঢল ঃ দিনব্যাপী কর্মসূচী পালন প্রয়াত জননেতা এম. আব্দুর রহিমকে শ্রদ্ধাভরে স্মরণ সর্বস্তরের জনতার

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

ঠাকুরগাঁওয়ে বিধবা ও বয়স্ক ভাতা বাছাইকরণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী

হরিপুরে বিভিন্ন পূঁজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল

জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

দেশের উন্নয়নের স্বার্থে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে হবে —-হুইপ ইকবালুর রহিম