Sunday , 7 November 2021 | [bangla_date]

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে আমন ধান সংগ্রহ-২০২১/২০২২ এর অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
৭ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ধনতলা গ্রামের কৃষক ধনেশ্বর চন্দ্র রায়ের আমন ধান ক্রয় করে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কলের মাধ্যমে উক্ত ধান ক্রয়ের উদ্বোধন করেন। এসময় দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদ মতিন চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এটিএম মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম, ওসি এলএসডি দিব্যেন্দ নাথ, সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা(পিআইও) মোঃ মনসুর হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২৭ টাকা কেজি দরে ৯ শত ১৮ মেঃ টন আমন ধান ক্রয় করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮/০২/২০২২ইং প্রযন্ত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর ও ভ্যাট প্রদানের মাধ্যমে সম্মাননা অর্জনকারী দুই সহোদরকে ফুলবাড়ী প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে

ভূমিসেবা সহজ করবে ভূমিসেবা সহায়তা কেন্দ্র -পঞ্চগড়ের জেলা প্রশাসক

হরিপুরে গণ টিকা প্রদান কার্যক্রম সাফল্য উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন

প্রধানমন্ত্রী চান তথ্য প্রযুক্তির আলোকে শিক্ষার্থীরা গড়ে উঠবে-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে শীতের আগমনে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা