Thursday , 18 November 2021 | [bangla_date]

স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ স্কুল ছাত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে সানজিদা আক্তার শিলা(১৪) নামের এক স্কুল ছাত্রী। শীলা ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
গত মঙ্গলবার(১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেয়েটি।
তবে নিখোঁজের তিনদিনে শিলার খোজ না মিললেও খরচের ভয়ে মেয়েটির পিতা তেমন কোনো তদারকি করছেনা বলে অভিযোগ করেছেন শিলার নানী মালেকা খাতুন। তিনি জানান, অসহায় মেয়েটি জন্মের বছর খানেক পরেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এর পরে দুজনেই অন্যত্র বিয়ে করে। তখন থেকে শিশু শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।
মালেকা খাতুন জানান, স্কুল থেকে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফিরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোজ নিতে স্কুলে যায় তার নানী। স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে জানাযায় মেয়েটি স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় মেয়েটির উপস্থিতি ছিলোনা। সর্বত্র খোজ করে মেয়েটিকে না পাওয়ার পর তিনি থানায় একটি জিডি করেন।
এই বিষয়ে আমানতুল্লাহ স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, মেয়েটির নানী স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। আমি খোজ নিয়েছি। হাজিরা খাতায় উপস্থিতি নেই কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলেগেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারন স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।
নিখোঁজ শিলার নানী বলেন, আমার নাতনী একটি শিশু বাচ্চা। হয়তো কোনো দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে। এতিম অবস্থায় পালিত হওয়া অসহায় মেয়েটিকে আমি ফিরে চাই।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, সানজিদা আক্তার শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোজ চলছে। আশাকরি দ্রুতই খুজে পাওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাহমুদউল্লাহর বিদায়বেলায় বাংলাদেশের বড় জয়

পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী- ঠাকুরগাঁওয়ে অবহিতকরণ সভা

মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত: আহত ৩

বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

ঠাকুরগাঁওয়ে মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও নারী শিক্ষা, নারী উন্নয়নে সরকারের কার্যাবলী নিয়ে উন্মুক্ত বৈঠক !

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ-ত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন

৫ আগস্টের আগে খুলছে না কারখানা