Thursday , 11 November 2021 | [bangla_date]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বীরগঞ্জে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিকাশ, ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।প্রতিযোগিতার প্রথম ভাগে অংশ গ্রহন করে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এবং দি¦তীয় ভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগিতায় মোট ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।এ সময় উপস্থিত ছিলেন বিচারক প্যানেলের আহবায়ক উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কমিটির সদস্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ খায়রুন নাহার, গীতা রাণী সরকার ও মোঃ মাজেদুর রহমান।কমিটির সদস্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান জানান, নয় মাস যুদ্ধের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নানা ষড়যন্ত্রের জাল ভেদ করে জাতি আজ যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সরকার বেশ কিছু কর্মসূচী গ্রহণ করেছে। সেই লক্ষ্যে আজ উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

পীরগঞ্জে ৫২ পুড়িয়া গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ও আলোচনা সভা

ফুুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

মরহুম মন্জুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ফ্রি মেডিকেল  ক্যাম্প

মরহুম মন্জুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

তেতুলিয়ায় মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ