Wednesday , 10 November 2021 | [bangla_date]

হরিপুরে ইউপি সদস্য প্রার্থী ভোটের দুইদিন আগে নিখোঁজ-সন্ধান চেয়ে থানায় জিডি

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে ভোটের দুইদিন আগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ৫নং আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সন্ধান চেয়ে হরিপুর থানায় জিডি করেছেন তার পরিবার।
নিখোঁজ ব্যক্তির পরিবার ও জিডি সূত্রে জানাযায়, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫ নং আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৩ টার সময় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ী থেকে বের হন। রাতে সে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার ব্যবহৃত ফোনে কল দিলে বন্ধ পায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান পাওয়া না গেলে নিখোঁজ আব্দুল হাকিমের দুলাভাই মুনসেফ আলী বাদী হয়ে বুধবার সকালে (১০নভেম্বর) হরিপুর থানায় একটি জিডি করেন।
এবিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জিডি’র সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে সেন্ট ফিলিপস্সিয়ান পরিবার

দিনাজপুরে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

পাহাড়ি সুরে প্রিয়াংকা বিশ্বাস

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে সর্বধর্মীয় ছাত্র জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামালের জন্ম জয়ন্তী পালিত

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

ঘোড়াঘাটে অসুদপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার