Friday , 26 November 2021 | [bangla_date]

হরিপুরে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার ।চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাটিয়া ধূসর রঙ্গের পুরুষ নীলগাই আটক করেছে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মিনাপুর এলাকায় পথচারীরা বিলুপ্ত প্রজাতির নীলগাই দেখতে পায়। হরিপুর থানা পুলিশের
এস আই আবু ইসা, এস আই রাকিবুল ইসলাম,এস আই তারেকুল তৌফিক, কং লুৎফর রহমান, কং লুৎফে আলী, কং হাফিজুল ইসলাম,কং কামাল হোসেনসহ
আশপাশের লোকজনকে নিয়ে সেটিকে ধরার চেষ্টা করলে নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। নীলগাই আটককারীরা ও পুলিশ নীলগাইটিকে বিজিবির নিকট হস্তান্তর করে।

মিনাপুর এলাকার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে সন্ধ্যায় কারিগাও ক‍্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত‍্যতা স্বীকার করে বলেন সাথে সাথেই কারিগাও বিজিবি’র নিকট প্রাণীটি
হস্তান্তর করা হয়েছে।
হরিপুর সদর ইউনিয়নের এ আই টেকনেশিয়ান(স্বেচ্ছাসেবী) জলিলুর রহমান জানান পর্যাপ্ত পরিমাণ জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়।

কারিগাও বিজিবি ক‍্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিনের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

দিনাজপুরে নানা আয়োজনে বড়দিন পালিত

হরিপুরে মাটির দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু

বোদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য বিতরণ করলেন ইউএনও

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাবার জমির ভাগ দিচ্ছেন না সৎ ভাইয়েরা, বোনের অভিযোগ

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদে আগুন, আটক-২

“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” শীর্ষক শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা