Thursday , 9 December 2021 | [bangla_date]

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
“ আপনার অধিকার, আপনার দায়িত্ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন সময়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা সম্পর্কে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা সেটেলমেন্ট অফিসার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমটির সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডেমক্রেসীওযাচের উদ্দোগে বিরামপুরে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র  নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

বোচাগঞ্জে সিডিএর মত বিনিময় সভা

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রানিশংকৈলে মাদক বিরোধী সামাজিক সংগঠন ‘মানব’ এর শুভসূচনা

পীরগঞ্জে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস, সম্পাদক ফজলু