Wednesday , 22 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, দশম শ্রেণীর ছাত্র মেহেদী নিহত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরমান (১৫) নামে আরও একজন আহত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া সেনেহারি গ্রামের আ. মালেকের ছেলে ও ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। আহত আরমান শহরের পরিশোধ পাড়ার জুয়েল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। পরে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন মেহেদিকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়। আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁও সদর থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পার্বতীপুরে প্রধানমন্ত্রী’র অনুদানের চেক বিতরন

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ

পীরগঞ্জে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

বোদায় মোক্তব যাওয়ার পথে ১২ বছরের শিশু ধর্ষনের শিকার.থানায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে ২২৫ জন নারী কর্মীদের মাঝে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ ‌

লম্বা ছুটি শেষে স্কুল খুলতেই বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দিনাজপুর সরকারি মহিলা কলেজের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের পক্ষে স্বাগত জানায়