Thursday , 23 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যা–বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

মোঃ মজিবর রহমান শেখ,,
মেহেদি হত্যা, বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করছে সহপাঠীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোর্ট চত্বর এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও শোক র‌্যালি করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছত্ররা।
এ সময় আন্দোলনরত ছাত্ররা মেহেদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। নিহতের সহপাঠীরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইঞা দোষীদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মূল রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ তৎপর রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’বুধবার (২২ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দুরামারি এলাকায় স্কুল ছাত্র মেহেদীকে বাসায় থেকে বন্ধু পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় আরমান নামে আরো একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

রাণীশংকৈলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

রাণীশংকৈল নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচতে চায়