Friday , 31 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও হাসপাতালে টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার-১

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এম,এস,আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে রাখা ২টি টেন্ডারবাক্সতে পোড়া মবিল ঢেলে দেওয়ার অভিযোগে মো: লাবু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের সহকারী সার্জন ডা: মো: সাকিব ইবনে শহীদুল্লাহ অভিযুক্ত লাবুসহ ৮ জনের নাম উল্লেখ করে ২/৪ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, ওই দিন এম,এস,আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে দরপত্র দাতা-প্রতিষ্ঠানের নিকট পৃথক সীল মোহরকৃত খামে দরপত্র আহবান করা হয়। ওই দিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দরপত্র জমা দানের সময় নির্ধারিত ছিল। পরে হাসপাতালের তত্ত¡াবধায়কের কার্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় প্রশাসনিক শাখার বারান্দায় ২টি টেন্ডার বাক্স রাখা হয়। এ সময় লাবুসহ ১০/১২ জন গিয়ে ২লিটার পানির বোতলে পোড়া মবিল ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিউটিরত পুলিশ কর্মকর্তারা লাবুকে পোড়া মবিলের বোতলসহ আটক করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে দুপুরে টেন্ডার অপেনিং কমিটির উপস্থিতিতে টেন্ডার বক্স ২টি খোলার পর দেখা যায় সেখানে ৬৭টি দরপত্র কাগজের প্যাকেট পরেছিল সেগুলো মবিল দিয়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, পৌর শহরের শান্তিনগর এলাকার ফজির হোসেনের ছেলে লাবু (৪৮), একই এলাকার শাহাজাহানের ছেলে আজাহার ড্রাইভার, সাহেদ, তুহিন, সাইদি, সাদ্দাম, বুস, মানিকসহ অজ্ঞাত ৩/৪ জন। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য

৭১ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতি গ্রেফতার

বাংলাদেশের আগামী মহাকাশচারী হতে রাশিয়ায় নিজেকে প্রস্তুত করছে তেঁতুলিয়ার জোনাক

রাজবাড়ি দূর্গাপূজা মন্ডপে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যেগে সাবেক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত !