Wednesday , 29 December 2021 | [bangla_date]

পীরগঞ্জের নব নির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবা সহ দুইজন আটক

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জের নব নির্বাচিত এক ইউপি সদস্য শাহজাহান আলী সহ দুই জনকে ৬২২ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সদর উপজেলার আমতলী এলাকা থেকে একটি মোটর সাইকেল ও ইয়াবা সহ তাদের আটক করা হয়। আটকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাহজাহান আলী ও ইন্দ্রোইল শিববাড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আকতারুজ্জামান মাদক নিয়ে মোটর সাইকেল যোগে ঠাকুরগাও শহর হতে পীরগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর এর সিপিসি-১ এর একটি টিম মঙ্গলবার বিকালে শহরের টাঙ্গন ব্রীজে অবস্থান নেয়। এ সময় ওই জন মোটর সাইকেল নিয়ে ব্রীজে আসলে তাদের থামতে সংকেত দেয় র‌্যাব। তারা সংকেত না মেনে মোটর সাইকেল নিয়ে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব তাদের ধাওয়া করে সদর উপজেলার আমতলী এলাকায় আটক করে। এ সময় তাদেরকে তল্লাসী করে ৬২২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে র‌্যাবের উপ-পরিচালক আজিজুর রহমান বাদী হয়ে তাদের বিবুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। সদর থানা পুলিশ বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছেন।
শাহজাহান আলী তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈরচুনা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বলে জানান ঐ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

পীরগঞ্জে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

হরিপুরে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

ফুলবাড়ী পৌরসভার সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষনা

ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর ফাস্ট সেক্রেটারির সাথে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা