Thursday , 16 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তপধ্বনি শেষে পীরগঞ্জ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য জাহীদুর রহমান,উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পীরগঞ্জ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবিরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।
পরে পীরগঞ্জে প্রথম শহীদ মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ ইসাহাক-এর মাজার জিয়ারত সহ সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯.৩০ টায় পাবলিক ক্লাব মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠিত সম্মিলিত কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন, ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহীদুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

কাহারোলের এবার ১০৬টি মন্ডপে দূর্গা পূজা

পঞ্চগড়ে বাংলাদেশ স্কাউটস’র জেলা রোভারে আবারও জেলা কমিশনার নির্বাচিত হলেন আব্দুল কাদের

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করায় থানায় পিতার অভিযোগ