Tuesday , 7 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক যুবক গ্রেফতার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ বিয়ের প্রলোভনে এক যুবতীর সাথে অনৈতিক
সম্পর্ক স্থাপন করার অভিযোগে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মোসাদ্দেক হোসেন নামে
এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে জেল
হাজতে এবং ঐ যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাও আধুনিক সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার এস আই সাধন চন্দ্র রায় জানান, পীরগঞ্জ উপজেলার
কোষারানীগঞ্জ গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোসাদ্দেক হোসেন বিয়ের প্রলোভনে প্রায়
ছয় মাস ধরে একই এলাকার এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার
দুপুরে মোসাদ্দেক ঐ যুবতীর বাড়িতে গেলে এলাকার লোকজন তাকে আটক করে থানা পুলিশকে
খবর দেয়। পরে পুলিশ মোসাদ্দেক ও ঐ যুবতীকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় যুবতীর চাচা
আসাদুল ইসলাম বাদি হয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঐ যুবককে গ্রেফতার করে জেল হাজতে ও ভিকটিমের
ডাক্তারী পরীক্ষার জন্য জেলায় পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রাস্তার ধারে মৃত্যুফাদ

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

চিরিরবন্দরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা