Tuesday , 28 December 2021 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ এর বিরুদ্ধে স্বেচারিতা সহ নানা অনিয়মের ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবিতে বিভিন্ন দপ্তরে
স্মারক লিপি দিয়েছে স্থানীয় ঠিকাদার কল্যাণ সমিতি। ২৭ ডিসেম্বর সোমবার সকালে সমিতির সভাপতি আব্দুল বাসেদ ২৩ জন ঠিকাদারের স্বাক্ষরিত একটি স্মারকলিপি বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ও বরাবরে জমা দেন। সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, মো.রেজওয়ানুল ইসলাম রিজু,রকুনুজ্জামান বিপ্লব, সমিতির সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ। বীরগঞ্জ উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাসেদ সাংবাদিকদের বলেন,উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ বীরগঞ্জে যোগদান করার পর থেকেই আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছি। যেমন -কাজ শুরু করতে, অর্থ বরাদ্দ আনতে,বিল প্রদানের ক্ষেত্রে অর্থ নেন। আমরা ঠিকাদারগণ অর্থ দিতে না চাইলে বিভিন্নভাবে হয়রানীমূলক কর্মকাণ্ড করে আসছে। সাইড পরিদর্শন করতে নানান ধরণের টালবাহানা, চলমান কাজ বন্ধ, গুনগত মাল সরবরাহ থাকা সত্বেও তা বাতিল করে হুমকি-ধমকি প্রদর্শন করছেন। তাকে অর্থ প্রদান করা হলে কোন সমস্যা হয় না। বর্তমানে নির্মাণ কাজের দ্রব্যমূল্য উধর্বগতিতে আমরা হতাশায় ভুগছি। এমতাবস্থায় সকল খাতে অর্থ যদি উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ কে দেওয়া হয় তাহলে কিভাবে নির্মাণ কাজ করব। তিনি আরও বলেন,আব্দুল মান্নাফ তিনি নিজেই বিভিন্ন ঠিকাদারের নাম ব্যবহার করে ঠিকাদারি এবং টেন্ডার না করে আরএফকিউ করে কাজ করে আসছে। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে আব্দুল মান্নাফ এর অপ্রসারণ দাবি করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ এর সাথে সন্ধ্যায় তার কার্যালয়ে কথা হলে তিনি বলেন,মোবাইলফোনে কল রিসিভ না করা কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা

বোদায় এইচডিএইচ স্কুল এন্ড কলেজের সাফল্য: উপজেলায় ১ম, ১৫ জনে ১৩ বৃত্তি

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

নানা আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু

ইএসডিও’র নির্বাহী পরিচালক জামানের পিতার ইন্তেকাল !

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক