Saturday , 4 December 2021 | [bangla_date]

হরিপুরে আগুনে পুড়ল ৫ দোকান

হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় যাদুরাণী বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার ( ৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার যাদুরাণী বাজারে অগ্রিকাণ্ডের ঘটনা ঘটে। যাদুরাণী বাজারের নিজামুদ্দিন তুলার দোকান নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি ও পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার,মোহাম্মদ আলী ফার্নিচারের দোকান ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার,গোলাম রব্বানী তুলার
দোকান ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও সাড়ে ৩ লাখ টাকার মালামাল উদ্ধার,নুর হোসেনের কাঠ ফার্নিচার দোকান ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ও ৩ লাখ টাকার মালামাল উদ্ধার,মঈনুদ্দীন দোকান ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করে৷
যাদুরাণী বাজারের তুলার দোকান নিজামুউদ্দীনের পিতা নুরুল ইসলাম বলেন,আমার দোকানে একটি বৈদ্যুতিক বাল্ব বাস্ট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিপুর ও রাণীশংকৈল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
খবর পেয়ে হরিপুর থানা পুলিশ দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছায়৷
২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন,যাদুরাণী বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে৷আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ছিলাম৷
এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা নাসিম ইকবাল সাথে কথা বলে জানা যায়,যাদুরাণী বাজারের পাঁচটি মালিকের দশটি দোকান ঘরের মালামাল অগ্রিকাণ্ডে পুড়ে যায়৷ যার ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ১৫ লাখ ও উদ্ধারের পরিমাণ সাড়ে ১৯ লাখ টাকা৷খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌছাই৷অল্প কিছু সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা দিবস উদযাপন অনুষ্ঠানে বিরল ইউএনও অবক্ষয়মুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

পীরগঞ্জে ফুটবল র্টুনামন্টে উদ্বোধন

শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের  চেষ্টা থানায় মামলা দায়ের

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের আনন্দ সাগরে সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।