Tuesday , 28 December 2021 | [bangla_date]

আটোয়ারীতে নবাগত ইউএনও’র যোগদান

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মুসফিকুল আলম হালিম। মঙ্গলবারদুপুরে পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম নবাগত ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করেন। পাশাপাশি বিদায়ী ইউএনও মোঃ আরিফ হোসেনকেও এসময় বিদায় শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যের মধ্যে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবির, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, রাধানগর ইউনিয়ন পরিষদের ৩য় বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগণ, বিজিবি’র প্রতিনিধি সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানে নবাগত ইউএনও প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জীবনে তিনি একটি টাকাও হারাম উপার্জন করেননি। অত্র উপজেলায় সরকারী দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছ থেকে কাজ করে যাবেন মর্মে উপস্থিত সকলকে নিশ্চিত করেন এবং এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

পীরগন্জ উপজেলায় কোভিড -১৯ এর আপডেট

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

বালিয়াডাঙ্গীতে দুলাল রব্বানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত শিশু কন্যা আশার জানাযা সম্পন্ন!

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া  সংসদের আহ্বায়ক কমিটি গঠন

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ