Wednesday , 8 December 2021 | [bangla_date]

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের যাদববাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুল হকের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ধর্ষচুরি হয়। চোরেরা বারান্দার গ্রিল ভেঙ্গে পৃথক দুটি কক্ষ থেকে আলমারির তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণ এবং নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসানের সাথে কথা বললে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে চুরির বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এখানে উল্লেখ যে, ওই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মনোয়ার হোসেন মাদারীপুর জেলার এন,ডি,সি হিসেবে কর্মরত রয়েছেন। চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহাসিক হাঁস খেলা

পীরগঞ্জে গ’লায় ফাঁ’স দিয়ে এবং সড়ক দূ’র্ঘট’নায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

পঞ্চগড়ে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু !

বাড়ির ছাদে হরেক রকম ফুল-ফল-সবজি ||ঠাকুরগাঁও শহরে অনেকেই ছাদ কৃষিতে মনোযোগী হয়ে উঠেছেন

বীরগঞ্জে বসন্তের শুরুতেই প্রকৃতি সেজেছে শিমুল ফুলে

দিনাজপুর পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্ত

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ