Tuesday , 28 December 2021 | [bangla_date]

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

বিশেষ প্রতিনিধি ঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘আহ্বান’-এ স্থান পেয়েছে মুসলিম ও হিন্দু ধর্মের সম্প্রীতির চিত্র। একজন মুসলিম বৃদ্ধার সঙ্গে একজন হিন্দু যুবকের যে মাতা ও পুত্রের সম্পর্ক গড়ে ওঠে তাতে ধর্ম কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। উদার মানবিকতার এই কাহিনি অবলম্বনে উর্বশী ফোরাম নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’। এই চলচ্চিত্রটি ভারতের মহারাষ্ট্রস্থ নেক্সজিএন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এ ফাইনালিস্ট হয়ে সেরা অভিনেতা ও সেরা পরিচালক-এই দুই ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
গত তিন বছর ধরে নেক্সজিএন প্রায় ০৯শত’-এর বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মূল্যায়ন ও প্রদর্শন করেছে। এবছর সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। যে কোনো অনলাইনে মাধ্যমে প্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তারা প্রাথমিকভাবে মনোনয়ন দিয়ে লরেল প্রেরণ করে। এরপর তিনটি রাউন্ডে প্রদর্শনী ও মূল্যায়ন হয়। এসব পর্বের সবগুলোতে উত্তীর্ণ হয়ে বাংলাদেশে নির্মিত আহ্বান চলচ্চিত্রটি চূড়ান্তভাবে মনোনীত হয়। এতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সুজাত শিমুল এবং শ্রেষ্ঠ পরিচালকে হিসেবে ড. মো. হারুনুর রশীদ পুরস্কারের জন্য মনোনীত হন। ২৩ জানুয়ারি ২০২২-এ ভারতের মহারাষ্ট্রে ইছালকারানজি’র মহেশ ক্লাবে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

বোচাগঞ্জে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন

পবিত্র শবে বরাত উপলক্ষে বসেছে একদিনের মেলা

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

বীরগঞ্জের মরিচায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্বোধন

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ