Sunday , 26 December 2021 | [bangla_date]

আপডেট: ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ আসান নগর গ্রামের বাসিন্দা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা ও ফুটবল প্রতিকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বনদ্ব বাঁধে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। একটি পক্ষ পুলিশের উপর চড়াও হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মেম্বার প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দের জেরে সরকারি কাজে বাঁধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন।
মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

জিয়া হার্ট ফাউন্ডেশনে সংবর্ধনা সভায় জেলা প্রশাসক মানবসেবা কাজের প্রতি যে আনন্দ শক্তি কাজ করে সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

তেঁতুলিয়ার বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে ড. নাহিদ রশীদ প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট অন্তরিক

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা