Saturday , 25 December 2021 | [bangla_date]

চতুর্থ ধাপে বীরগঞ্জ উপজেলার নয়টি ইউপির ৯২টি কেন্দ্রে নির্বাচন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর -২০২১ রবিবার চতুর্থ ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী,শতগ্রাম, পাল্টাপুর,সুজালপুর, মোহাম্মদপুর,সাতোর, মোহনপুর ও মরিচাসহ নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারও শেষ হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।বীরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারও শেষ হয়েছে।এদিকে সকাল থেকেই প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। তবে ব্যালট পেপার বিতরণ করা হয়।অবাধ ও শান্তিপর্ণূ ভোট গ্রহনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সর্তক রয়েছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও। এর মধ্যে বেশির ভাগ ভোটকেন্দ্রকে অতিগুরুত্বপর্ণূ হিসেবে চিহ্নিত করা হয়েছে।অন্যদিকে কেউ পরিস্থিতি অস্থির করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে প্রশাসন। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাৎক্ষণিক নির্বাচনী অপরাধ বিচার করারপ জন্য মুখ্য বিচারিক আদালতের বিচারকগণ।উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিংআঁখি সরকার জানান,উপজেলার ৯টি ইউপিতে ৯২টি কেন্দ্র ও ৫২১ টি বুথে ৯৩ হাজার ৭১৪ জন পুরুষ ও ৯১ হাজার ৫৭০ জন নারীসহ মোট ১লাখ ৮৫ হাজার ২৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলালের পিতার ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মানববন্ধন

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ প্রদান

বালিয়াডাঙ্গীতে বেড়েছে চুরি ঠেকাতে গ্রামবাসী রাতভর পহারা

দিনাজপুরে শহর সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আতশবাজি ও ফানুস উড়ানো

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব উদ্বোধন

অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দরটি চালু করা অত্যন্ত জরুরি !