Wednesday , 22 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, দশম শ্রেণীর ছাত্র মেহেদী নিহত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরমান (১৫) নামে আরও একজন আহত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া সেনেহারি গ্রামের আ. মালেকের ছেলে ও ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। আহত আরমান শহরের পরিশোধ পাড়ার জুয়েল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। পরে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন মেহেদিকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়। আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁও সদর থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে নির্বাচন ঘিরে বিজিবির টহল ও তদারকি কার্যক্রম জোরদার

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

সাংসদ পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

পীরগঞ্জে বিনামূল্যে আইনি সেবা বিষয়ক সেমিনার

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি অপরাধির বিচার চেয়ে দিনাজপুরে অসহায় গৃহবধু‘র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দেড় কেজি গাজা সহ একজন মাদকব্যবসায়ী আটক

পঞ্চগড়ের বোদায় কর্মশালা অনুষ্ঠিত

৫বছর পার হলেও সেতুর নির্মান শেষ হয়নি সেতু নির্মাণের ধীর গতি-দূর্ভোগ নিরসনে পাশ দিয়ে কাঠের সাকোঁ