Friday , 24 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছেঁড়া পোস্টার নিয়ে বিচারের দাবিতে থানায় হাজির মেম্বার প্রার্থী — ফজলুল

মোঃ মজিবর রহমান শেখ,,
গায়ে ময়লা জামা ও অগোছালো চুল। হাতে একটি ছেঁড়া পোস্টার নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিচারের দাবি নিয়ে থানায় হাজির এক মেম্বার প্রার্থী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তথ্য সংগ্রহে ঠাকুরগাঁও জেলার সদর থানায় গেলে এমন এক দৃশ্য সাংবাদিকের চোখে পরে। তার পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ছেঁড়া পোস্টার নিয়েই থানায় অভিযোগ করতে যান তিনি। তবে পুলিশ তাকে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলেছে। রোববার (২৬ ডিসেম্বর) ঐ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেম্বার পদপ্রার্থী ফজলুলের মার্কা বৈদ্যুতিক পাখা। দেখা যায়, থানার ওসি তদন্ত সহ বেশকিছু পুলিশ কর্মকর্তা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। সেখানেই ময়লা ও অগোছালো চুলের একজন বৃদ্ধ হাতে ছেঁড়া পোস্টার নিয়ে পুলিশের কাছে আকুতি জানাচ্ছেন। কখনও বা পুলিশের পা ধরার জন্য এগিয়ে যাচ্ছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় অনেকটা অসহায় দেখা গেছে তাকে। কথা হয় সেই বৃদ্ধের সঙ্গে। তিনি সাংবাদিকদেরকে জানান, তার নাম ফজলুল হক। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ির ইউনিয়নের ৫ নং- ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী তিনি। ফজলুলের নির্বাচনী প্রতীক বৈদ্যুতিক পাখা। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীদের চাপে তিনি নির্বাচন করতে পারছেন না। তিনি আরো বলেন ‘৫ নং- ওয়ার্ড থেকে আমরা ৭ জন মেম্বার প্রার্থী আছি। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। মোরগ মার্কার প্রার্থী মোঃ মহসিন আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছেন। আমাকে মারধর করছেন। আমাকে আমার নিজের বাসায় ঢুকতে দিচ্ছেন না। আমি এর বিচার চাই। নিজের নিরাপত্তা চাই। কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। পুলিশের কাছে এসেছি। তারাও আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ’অভিযুক্ত মেম্বার প্রার্থী মোঃ মহসিন সাংবাদিকদেরকে বলেন, ‘ফজলুল হক আমার চাচা। তার মাথায় একটু সমস্যা আছে। তার পরিবারের লোকজন আমার নির্বাচন করছে। তাই আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন তিনি।’এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম নাটি নাটি সাংবাদিকদের কে বলেন, ‘মেম্বারপ্রার্থী ফজলুল হক আমার কাছে এসেছিলেন। তিনি বেশকিছু অভিযোগ করেছেন। তাকে নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল

হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি ! মোঃ মজিবর রহমান শেখ,

পীরগঞ্জে ২ মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন