Monday , 20 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

ঠাকুরগাও প্রতিনিধিঃ
স্টেশনের শীতল মেঝেতে ঘুমানোর চেষ্টা করছেন সাবিনা ইয়াসমিন (৬৪)। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। প্লাস্টিকের ওপর কয়েক টুকরো ছেঁড়া কাপড় বিছিয়ে একটি গামছা জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তিনি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ এর সঙ্গে কথা হয় তার। দুই শীতে দুটো কম্বল পেলেও কোনোটাই নেই তার কাছে। একটি চুরি হয়ে গেলেও ছিঁড়ে গেছে অন্যটি। আক্ষেপ নিয়ে বৃদ্ধা সাবিনা ইয়াসমিন বলেন, স্বামী মারা গেছেন অনেক আগে। এক ছেলে ও তিন মেয়ে মারা গেছে। বহুকাল ধরে ঘর নাই। শ্বাসকষ্ট নিয়ে মাটিতে পড়ে থাকি। যখন শরীরে শক্তি ছিলো তখন বাসাবাড়িতে কাজ করে পেট চলছিলো। এখন হাত পেতে যা পাই তা দিয়ে দিন কেটে যায়। তিনি বলেন, থাকার একখান ঘর যদি থাকতো তাহলে অন্তত মাথা গোঁজার ঠাঁই পেতাম। শুনেছি অনেকে নাকি সরকারি ঘর পাচ্ছে? আমার তো কেউ নাই! আমি যখন মরে যাবো তখন না হয় আবার ঘরখান সরকার নিয়ে নিতো। এভাবে চোখের জল ছেড়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধা সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সরকার গৃহহীন দেন ঘরের ব্যবস্থা করেছে। দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। বৃদ্ধা সাবিনা যদি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আবেদন করেন তাহলে তার ঘরের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে- পুলিশের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ ।

তালাকের পর মামলা করায় স্ত্রীর  ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

তালাকের পর মামলা করায় স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি হাড়জোড়-বাতব্যথা ও নাক-কান-গলা রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

নিরাপত্তার চাদরে ঘেরা পূরো এলাকা রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ