Saturday , 25 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির আশংকায় ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থীরা সংবাদ সম্মেলন করেছে। ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সময় স্বতন্ত্রপ্রার্থীরা অভিযোগ করে বলেন।আগামীকাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আওয়ামীলীগ নৌকা প্রার্থীরা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে ১টা ভোট পেলেও আমরা চেয়ারম্যান। নৌকায় যারা ভোট দিবেন না তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেক কেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক আপনাদের লেখালেখির মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে।আপনারা লেখা-লেখি করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে। এ সময় তারা বলেন,আমরা অনেক হামলা মামলার শিকার। কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন,তিনি আশ্বস্ত করেছেন আপনারা নিশ্চিন্তে থাকেন। নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। আমরা আশা করবো তার কথাই যেনো সত্যি হয়। নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ ছাড়বোনা। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন –রুহিয়া পশ্চিম ইউনিয়ের স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক,ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার,রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু,দেবীপুরের জয়নাল আবেদীন, সালন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মাওলা চৌধুরী , প্রমুখ ও জেলার মিডিয়া কর্মীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব এর পুলহাট বাফার (সার) গোডাউন পরিদর্শন

বোদায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তর মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে আলোকিত রাণীশংকৈল পৌর শহর

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়