Wednesday , 8 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্দ্ধ-১৯ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ পাঙ্গনে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লেবিন, ক্রীড়া সংগঠক তারেক আহমেদ, মাসুদ রানা প্রমুখ। এ সময় জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনালে (বালক) এ ঠাকুরগাঁও সদর উপজেলা একাদশ বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে (বালিকা)’য় সদর উপজেলা টিম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচে ভুল্লি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

আটোয়ারীতে পাপোশ ও শতরঞ্জি তৈরীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

পীরগঞ্জে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু আদর্শের কর্মীদের আলোচনা সভা

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একজন সুস্থ্য মা’ই পারে সুস্থ্য সন্তান জন্ম দিতে

রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর – প্রস্তুতি সভা

রাণীশংকৈলে শ্বশুরবাড়ীতে যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্বার

ঘোড়াঘাটে বিকাশ কর্মকারের বিদ্যুৎ চালিত হ্যামার

বীরগঞ্জে ২০ জন অসচ্ছল নারী’র মাঝে সেলাই মেশিন বিতরণ

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা