Tuesday , 14 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফোলোবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাজনৈতিক ফেলো সাবিনা ইয়াসমিন রিপা ও মো: ফজলে রাব্বীর আয়োজনে ও রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার আলী ইজাজের সার্বিক সহযোগিতায় সম্মেলনে বক্তব্য দেন প্যানেল গেস্ট জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। সম্মেলনে আ’লীগ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২০ জন ফেলো উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভার বিভিন্ন এলাকায় অপর্যাপ্ত ডাস্টবিন সমস্যার কারনে যত্রতত্র আবর্জনার স্তুপ তৈরী হওয়ায় দুর্গন্ধ ছাড়ানোয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে ডাস্টবিন স্থাপনের দাবিতে গনস্বাক্ষর অভিযান চালিয়ে বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে এবং তিনি দ্রত সময়ের মধ্যে ডাস্টবিন স্থাপনের প্রতিশ্রতি দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেতুঁলিয়ায় পল্লী বিদ্যুতের ১০ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের মুর‌্যাল উদ্বোধন করলেন — এমপি দবিরুল ইসলাম

আটোয়ারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

হরিপুরে সাপের কামড়ে মমিতা রাণী নামে এক নারীর মৃত্যু

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর শাকিল হত্যা মামলার আসামি এক মাস ধরে পলাতক, ইউপি চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ !

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

তেঁতুলিয়ায় কৃষকের দেড় বিঘা বেগুন ক্ষেত নষ্ট , থানায় অভিযোগ

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও মানববন্ধন